শিরোনাম

মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে প্রথম ফোনালাপেই তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিতে আলোচনার জন্য আব্বাসকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প। খুব শিগগিরই হোয়াইট হাউজে যেতে পারেন মাহমুদ আব্বাস। গত শুক্রবার হোয়াইট হাউজ খবরটি নিশ্চিত করে।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়, ফোনালাপে দুই বিশ্বনেতা মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার বিষয়ে একমত হন। ট্রাম্প বিশ্বাস করেন, শান্তি স্থাপন সম্ভব। সময় এসেছে একটি সমঝোতায় আসার। এই সমঝোতা শুধু ইসরায়েল-ফিলিস্তিনবাসীদের শান্তির জন্য নয়, সারা বিশ্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে। তবে এ বিষয়ে ইসেরায়েল সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

basic-bank

Be the first to comment on "মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউজে ট্রাম্পের আমন্ত্রণ"

Leave a comment

Your email address will not be published.


*