শিরোনাম

মিয়ানমারের খনিতে বিশাল জেড পাথরের সন্ধান পাওয়া গেছে

নিউজ ডেস্ক : মিয়ানমারের একটি খনিতে বিশাল একটি জেড পাথরের সন্ধান পাওয়া গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনিতে পাওয়া এই পাথরটির ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ। ধারণা করা হচ্ছে এই পাথরটির ওজন আনুমানিক ১৭৫ টন। জেড পাথরের মূলত মুল্যবান রত্ন পাথর হিসেবে পরিচিত। তাই এত বিশাল আকৃতির এই পাথরটির বাজার মুল্য ধরা হচ্ছে এক কোটি ৭০ লাখ ডলার বা ১৩৬ কোটি টাকা। খবর বিবিসির।

মিয়ানমারে খুবই প্রসিদ্ধ প্রায় স্বচ্ছ সবুজ রংয়ের এই পাথর। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর সেখানেই পাওয়া যায় এই মিয়ানমারেই। বিবিসির সূত্র মত্র, মিয়ানমারে মোট যে পরিমাণ জিডিপি আসে সেই জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে।

জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এই জেড পাথরকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।

বৃহস্পতিবার পাওয়া এই জেড পাথরটি আকারের দিক থেকে সবচেয়ে বড়। এই মূল্যবান রত্ন পাথরটি যখন পরিষ্কার করা হবে, বিভিন্ন ছোট ছোট খণ্ডে ভাগ করা হবে তখন এর দাম কয়েকগুণ বেড়ে যাবে।
জেড পাথরের নেকলেস ও ব্রেসলেট অনেক জনপ্রিয়। তার সাথে চায়নাতে বিভিন্ন মূর্তি বানাতে ব্যবহার করা হয় মূল্যবান এই পাথর।

জেড পাথরের দাম এখন বাড়ছে। কারণ বিভিন্ন কাজে এর ব্যবহার বাড়ছে। মিয়ানমার সরকার ও রাজনীতিবিদরা এই জেড পাথরের আবিষ্কারের কথা অনেক আনন্দের কথা শেয়ার করছেন। ক্ষমতাসীন রাজনৈতিক দলের এক স্থানীয় নেতা ইউ টিন্ট সু বলেন ‘এটা আমাদের সরকারের সময় পাওয়া গেছে। এটা আমাদের জনগণের জন্য সৌভাগ্য নিয়ে আসবে।’

basic-bank

Be the first to comment on "মিয়ানমারের খনিতে বিশাল জেড পাথরের সন্ধান পাওয়া গেছে"

Leave a comment

Your email address will not be published.


*