শিরোনাম

মিরপুরে ছাত্রলীগ নেতাসহ আটক ৩

নিউজ ডেস্ক : ছিনতাইয়ের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন খানসহ তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য দুইজন হলেন- তপন কুমার খাঁ (৩০) ও আলামিন (১৯)। তাদের কাছ থেকে ছিনতাই করা চারটি ল্যাপটপ, পাঁচটি মোবাইলে সেট উদ্ধার করা হয়েছে।

পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, এই চক্রটি ভোরে মিরপুরের শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ নম্বর গোলচক্কর, মিরপুর ২ নম্বর ও পল্লবী রাস্তায় মোটরসাইকেল দিয়ে রিকশা যাত্রীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে।

আজ ভোরে মিরপুর ১০ নম্বর গোলচক্করে এরকম একটি ছিনতাই করতে গিয়ে পুলিশ ছিনতাইকারী তুহিন খানের পিছু নেয়। তাকে পপুলার ডায়গনিস্টিকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া ভাষ্য অনুযায়ী, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন খান পুলিশের ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

 

basic-bank

Be the first to comment on "মিরপুরে ছাত্রলীগ নেতাসহ আটক ৩"

Leave a comment

Your email address will not be published.


*