নিউজ ডেস্ক : মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিউভ্যালির একটি নিরাপত্তা চৌকিতে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ হামলায় পুলিশের আটজন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।
গতকাল সোমবার রাতে আল-নাকাব এলাকায় এই হামলা চালানো হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এই তথ্য জানানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়।
বিবৃতিতে বলা হয়, হামলার পর যেসব সন্ত্রাসী পালিয়ে গেছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে।
হামলার দায় কোনো গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।
গত কয়েক বছর ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে।
Be the first to comment on "মিশরে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা, ৮ পুলিশ নিহত"