শিরোনাম

মিশরে ১১-১২ বছরের বর-কনের বিয়ে!

নিউজ ডেস্ক : পাত্রের বয়স ১২, পাত্রীর ১১। কায়রো থেকে ৭৫ মাইল দূরে এক বিশাল অনুষ্ঠানে বিয়ে হয়ে গেল তাঁদের। সেই বিয়ের ছবিতে সোস্যাল মিডিয়ায় ছড়াতেই বিতর্ক তুঙ্গে। নাসের হাসান নামে এক মিশরীয় ব্যবসায়ীর বড় ছেলের বিয়ে দিতে আয়োজিত হয়েছিল একটি বিশাল অনুষ্ঠান। শুধু বড় ছেলের বিয়ে দিয়েই মন ভরেনি নাসেরের। তাই ঠিক করলেন এক পার্টিতেই ছোট ছেলের ওমরেরও বিয়ে দেবেন। কিন্তু ছোট ছেলের বয়স যে ১২। কুছ পরোয়া নেই, রাজি ১১ বছরের পাত্রী ঘরমও রাজি। সেই বিয়ের ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই বেঁধেছে ঝামেলা। মিশরের আইন মাফিক ১৮ বছরের নীচে বিয়ে অপরাধ। কিন্তু আইনের নিষেধকে বুড়ো আঙুল দেখিয়েই বিয়ের বিষয়ে বেশ আত্মবিশ্বাসী দেখাল নাসেরকে।

সংবাদ মাধ্যম এ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই গোটা ঘটনার মধ্য অন্যায়ের কিছু দেখছেন না তিনি। বরং, এঁরা দুজনেই দুজনকে খুব ভালবাসে। ছোটবেলাতেই তাই বিয়ে সেরে রাখা হল, বড় হলে যাতে ছেলে বা মেয়ে কাউকেই অন্য কেউ বিয়ে করতে না চায়। কিন্তু এতে যে আইন ভঙ্গ হল, তা নিয়ে চিন্তা নেই তাঁর।

সূত্র: ‌আজকাল

 

basic-bank

Be the first to comment on "মিশরে ১১-১২ বছরের বর-কনের বিয়ে!"

Leave a comment

Your email address will not be published.


*