শিরোনাম

মিষ্টিতে কমবে ব্লাড প্রেসার

নিউজ ডেস্ক : মোটা হয়ে যাচ্ছেন ভয়ে মিষ্টিকে কী দূরে ঢেলে দিয়েছেন? তবে ভুল করছেন। কারণ শারীরিক সুস্থতার জন্য মিষ্টি জরুরি। শুধু রসনাই নয়, সুস্বাস্থ্যের চাবিও মিষ্টি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট বলছে, প্রতিদিন একটু মিষ্টি খেলে কমবে ব্লাড প্রেসার। পাশাপাশি কার্ডিওভাসকুলার রোগের সম্ভাবনাও কমে।
মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার শরীরের ভিতর অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। ফলে হজম ভালো হয়। খাবার শেষে মিষ্টি খেলে শরীরে সেরিটোনিন নামের হরমোনের ক্ষরণ হয়। ফলে, সুখ ও আনন্দের অনুভূতি তৈরি হয়। শরীরের সার্বিক সুস্থতার জন্য যা জরুরি।
ভারি খাবার খাওয়ার পর শরীরে ব্লাড প্রেসার অত্যন্ত কমে যায়। ফলে কখনও কখনও অস্বস্তি তৈরি হয়। কিন্তু মিষ্টি খেলে শরীরে রক্তচাপের ভারসাম্য তৈরি হয়। ফলে কোনো অসুস্থতা বা অস্বস্তির সম্ভাবনা থাকে না।
ডার্ক চকোলেটের মতো বেশকিছু ডেজার্টে থাকে অ্যান্টি অক্সিডেন্ট এবং কোকো। যা স্ট্রোকের সম্ভাবনা কমায়। ওজন থাকে নিয়ন্ত্রণে।
বাড়িতেই তৈরি করা যেতে পারে নানারকম ডেজার্ট। স্বাস্থ্যরক্ষা তো বটেই, মিটবে মনের ইচ্ছাও। বাড়বে কাজ করার ইচ্ছে। অ্যাক্টিভ থাকা যাবে দীর্ঘক্ষণ। তাই ডায়েটের ভয়ে মিষ্টি থেকে দূরে নয়।
সূত্র : জি নউজ।

basic-bank

Be the first to comment on "মিষ্টিতে কমবে ব্লাড প্রেসার"

Leave a comment

Your email address will not be published.


*