শিরোনাম

মিসবাহ এক ম্যাচ নিষিদ্ধ

নিউজ ডেস্ক :  পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল হককে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে আইসিসি এক ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে হ্যামিলটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না তার। হ্যামিলটন টেস্ট অবশ্য এমনিতেই খেলতেন না মিসবাহ। কারণ প্রথম টেস্ট চলাকালীন তার শ্বশুরের মৃত্যু হয়। ফলে ইতিমধ্যেই দেশে ফেরত গেছেন তিনি।
নিষিদ্ধাজ্ঞা ছাড়াও ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে মিসবাহকে। আর পুরো দলকে ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অভিজ্ঞ এ ব্যাটসম্যান এর আগে গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার এমন অপরাধ করেছিলেন। আর আইসিসি’র নিয়ম অনুযায়ী ১২ মাসের মধ্যে দুইবার এমন অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়। ক্রাইস্টচার্চে আট উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে রয়েছে পাকিস্তান। ২৫ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে।

basic-bank

Be the first to comment on "মিসবাহ এক ম্যাচ নিষিদ্ধ"

Leave a comment

Your email address will not be published.


*