শিরোনাম

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গুলিতে এক বাংলাদেশি জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। আজ সোমবার ভোরে নাফ নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি আবদুল মজিদ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।
বিজিবির বরাত দিয়ে ওসি বলেন, সোমবার ভোরে বাংলাদেশি জেলেরা নাফ নদীতে মাছ ধরছিল। এরই এক পর্যায়ে সীমান্ত রেখা অতিক্রম করে তারা মিয়ানমারে ঢুকে পড়লে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছোড়ে। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। আহত অপর জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মজিদ।

basic-bank

Be the first to comment on "মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি জেলের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*