নিউজ ডেস্ক : রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে দলটির হাজারো নেতাকর্মী গুলশানে অবস্থিত মিয়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মিয়ানমার অভিমুখে লংমার্চের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

Be the first to comment on "মিয়ানমার অভিমুখে লংমার্চের ঘোষণা ইসলামী আন্দোলনের"