শিরোনাম

মুক্তি পেল কাজল-ধনুষের ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার

নিউজ ডেস্ক : কাজল ও ধনুষ অভিনীত ছবি ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার প্রকাশ্যে আসল। এ দুটি পোস্টার টুইটারে পোস্ট করেছেন ছবির পরিচালক ও ধনুষের শালী সৌন্দর্যা রজনীকান্ত।

প্রথম পোস্টারে দেখা যাচ্ছে এক সঙ্গে দাঁড়িয়ে আছেন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ধনুষ ও কাজল। দ্বিতীয়টিতে একদল যুবকের সঙ্গে ধনুষ চুমুক দিচ্ছেন চায়ের কাপে।

উল্লেখ্য, ২০ বছর পর দক্ষিণী ছবিতে অভিনয় করছেন কাজল। এর আগে ১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভু দেবার সঙ্গে ‘মিনাসারা কানাভু’ ছবিতে কাজ করেন তিনি।
সূত্র: এপিবি

basic-bank

Be the first to comment on "মুক্তি পেল কাজল-ধনুষের ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার"

Leave a comment

Your email address will not be published.


*