নিউজ ডেস্ক : ফের পর্দায় ফিরছেন ‘আশিকি টু’ এর সেই জুড়ি। ‘ওকে জানু’ ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরকে।
শাদ আলি পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন করণ জোহর। ছবিতে সুর দিয়েছেন এ আর রহমান।
সম্প্রতি ‘ওকে জানু’-র পোস্টার মুক্তি পেয়েছে। এই ছবিতে শ্রদ্ধা ও আদিত্য মুম্বাইতে লিভ ইন করা দুই তরুণ-তরুণী। নাসিরুদ্দিন শাহ ও লীলা স্যামসন তাঁদের বাড়িওয়ালা। দু’জোড়া দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কথা বলবে এই ছবি।
জানা গেছে, হিট তামিল ছবি ‘ওকে কাধাল কানমানি’-র হিন্দি ভার্সন ‘ওকে জানু’। তামিল ছবিটির পরিচালনায় ছিলেন মণিরত্নম।
সূত্র: এবিপি

Be the first to comment on "মুক্তি পেল শ্রদ্ধা-আদিত্যর ‘ওকে জানু’ ছবির পোস্টার"