শিরোনাম

মুনরোর ব্যাটিং দাপটে টাইগারদের টার্গেট ১৯৬

নিউজ ডেস্ক : মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। তবে মুনরোকে আটকানো সম্ভব হয়নি।

বিধ্বংসী এই ব্যাটসম্যানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান তুলেছে স্বাগতিকরা। শুরু থেকেই উইকেট তুলে নিলেও কিউইদের রানের চাকা বন্ধ করতে পারেনি বাংলাদেশি বোলাররা।
লুক রঞ্চিকে ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে ভালো কিছুর আভাস দিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তার বল তুলে মারতে গিয়ে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন রঞ্চি। এরপর ৪২ রানের জুটি গড়ে কেন উইলিয়ামসন এবং কলিন মুনরো। তবে সাকিব আল হাসানের ঘূর্ণিতে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কিউই অধিনায়ক উইলিয়ামসন (১২)। স্কোরবোর্ডে ৪ রান যোগ না হতেই আঘাত হানেন তরুণ তুর্কী মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেকের বলে সরাসরি বোল্ড হয়ে যান নতুন ব্যাটসম্যান হিসেবে আসা কোরি অ্যান্ডারসন (৪)।

দ্রুত উইকেট পতনের মধ্যেই ঝড়ো গতিতে ব্যাট চালিয়ে ৫২ বলে ৭ চার এবং ৭ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন কলিন মুনরো। তার ইনিংসে ভর করেই বিশাল স্কোর গড়ে কিউইরা। সেঞ্চুরি করার পরপরই তিনি রুবেল হোসেনের বলে উইকেট কিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। দুই বল পরেই গ্র্যান্ডহোমকে (২) ফেরান রুবেল। তবে এর মধ্যেই হাফসেঞ্চুরি তুলেন নেন টম ব্রুস।

basic-bank

Be the first to comment on "মুনরোর ব্যাটিং দাপটে টাইগারদের টার্গেট ১৯৬"

Leave a comment

Your email address will not be published.


*