শিরোনাম

মুন্সীগঞ্জে টর্নেডো শতাধিক বাড়ি লন্ডভন্ড আহত ৪০

নিউজ ডেস্ক : এক মিনিটের টর্নেডো লন্ডভন্ড করে দিয়েছে লৌহজং উপজেলার গাঁওদিয়া গ্রাম।  শতাধিক বাড়ি লন্ডভন্ড হয়েছে। গাঁদিয়া বাজারে প্রায় ৫০ দোকান এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ রবিবার সকালে ঘড়ির কাটায় ঠিক ৯ টা ২৫ মিনিটে এই টর্নেডো আঘাত হানে। কিছু বুঝে উঠার আগেই লন্ডভন্ড হয়ে যায়। অনেক পরিবার এখন খোলা আকাশের নিচে।

প্রত্যক্ষদর্শী  ইউপি স্বাস্থ্য সহকারী কাজী মোস্তাফিজুর রহমান বাবুল জানান, এই সময় তিনি গাঁওদিয়া বাজারে তার কাজী ফার্মেসীতে ছিলেন। এটিও উড়িয়ে নিয়ে গেছে। এছাড়া  মাছ বাজার ও আজিজ মাস্টারের মার্কেটসহ বাজারের অন্তত ৫০ দোকান লন্ডভন্ড হয়ে যায়। তিনি জানান, এই টনের্ডোতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি নিজে এপর্যন্ত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন দূর্গতদের পাশে রয়েছে।

 

basic-bank

Be the first to comment on "মুন্সীগঞ্জে টর্নেডো শতাধিক বাড়ি লন্ডভন্ড আহত ৪০"

Leave a comment

Your email address will not be published.


*