শিরোনাম

মুরগি-মাছের খাদ্যে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধের রায় বহাল

নিউজ ডেস্ক : মুরগি ও মাছের খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। ২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।
আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষেরও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এরপর ২০১১ সালের ২১ জুলাই বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এক মাসের মধ্যে বর্জ্য থেকে মাছ-মুরগির খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করেন এ রকম একটি কারখানা শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার। বুধবার তার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।

basic-bank

Be the first to comment on "মুরগি-মাছের খাদ্যে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধের রায় বহাল"

Leave a comment

Your email address will not be published.


*