শিরোনাম

মুশফিক-সৌম্যের র‌্যাঙ্কিংয়ে উন্নতি

নিউজ ডেস্ক : স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে গলে টেস্টে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। এ ম্যাচে তাদের প্রাপ্তির তালিকার চেয়ে অনেক বড় ব্যর্থতার তালিকা। তবে এর মাঝেও দলের দুই ব্যাটসম্যানের পারফরম্যান্স উল্লেখযোগ্য ছিল। দলীয় ব্যর্থতার দিনে ব্যক্তিগত পারফরম্যান্সি দিয়ে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম এগিয়ে ছিলেন কিছুটা।
সাদা পোশোকের অধিনায়ক মুশফিক গল টেস্টে লঙ্কানদের বিপক্ষে দুই ইনিংসে ১১৯ রান করেন। প্রথম ইনিংসে ১৯২ রানের মধ্যে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে শতাধিক রানের জুটি গড়েন মুশফিক। মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয়ের সময় দলকে সম্মানজনক রান এনে দিতে ইনিংস সেরা ৮৫ রান করেন তিনি। অবশ্য দ্বিতীয় ইনিংসে আশা জাগালেও ৩৪ রানের বেশি করতে পারেননি তিনি। আর এই দুই ইনিংসের সুবাদে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ২৯তম স্থানে এসেছেন মুশফিক।
অন্যদিকে দুই ইনিংসেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার সৌম্য। প্রথম ইনিংসে ৭১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ঝোড়ো গতিতে হাফসেঞ্চুরি করেন তিনি।দুই ইনিংসে তার সংগ্রহ ১২৪ রান। যার ফলে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তার। ২৫ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন সৌম্য।

basic-bank

Be the first to comment on "মুশফিক-সৌম্যের র‌্যাঙ্কিংয়ে উন্নতি"

Leave a comment

Your email address will not be published.


*