শিরোনাম

মেসিদের বিমান ১৮ মিনিট আকাশে থাকলেই ভেঙে পড়ত

নিউজ ডেস্ক : ব্রাজিলের সংবাদমাধ্যম গত বুধবার বলা হয়েছে, মেসিরা আরো ১৮ মিনিট আকাশে থাকলেই, তাদের বিমানটি পুরো আর্জেনটিনা দলকে নিয়ে ভেঙে পড়ত! সাপেকোয়েন্স ফুটবলারদের মতোই মৃত্যু হতো মেসিদের! কেননা মেসিদের বিমানে যতটা জ্বালানি ভরা হয়েছিল, তাতে বিমানটি চলতে পারত ৪ ঘণ্টা ২২ মিনিট। রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের কাছে হেরে বুয়েনস আইরেসে ফেরার সময় মেসিরা ওই বিমানে ছিলেন ৪ ঘণ্টা ৪ মিনিট! বাকি ছিল আর মাত্র ১৮ মিনিট!

জানা যায়, সাপেকোয়েন্সের ফুটবলারদের নিয়ে ওই একই সংস্থার বিমান বলিভিয়ার বিমানবন্দর থেকে প্রয়োজনীয় জ্বালানি না ভরেই মেদেলিনের দিকে রওনা হয়েছিল।
কিন্তু মেদেলিনে নামার আগেই পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি ভেঙে পড়ে। বলিভিয়ার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বুধবার ওই বিমান সংস্থার মালিককে গ্রেফতার করেছে। বলিভিয়ার পুলিশ বিভাগের একজন মুখপাত্র সেলিয়া কাস্তেদো জানিয়েছেন, বলিভিয়া থেকে বিমান রওনা হওয়ার আগে তিনি পাইলটকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন! কাস্তেদো বলেছেন, দুর্ঘটনার পর থেকে আমি ফোনে একাধিকবার খুনের হুমকি পেয়েছি। তাই ব্রাজিল সরকারের কাছে আশ্রয়ও চেয়েছি।

basic-bank

Be the first to comment on "মেসিদের বিমান ১৮ মিনিট আকাশে থাকলেই ভেঙে পড়ত"

Leave a comment

Your email address will not be published.


*