শিরোনাম

মেসির ‘মোবাইল স্কিল’ নিয়ে হাসাহাসি

নিউজ ডেস্ক : লিওনেল মেসির ফুটবল মাঠের দক্ষতা নিয়ে কোনো শত্রুও প্রশ্ন তুলতে পারবে না। তিনি অসাধারণ এবং জাদুকরী।

বুধবার সিমিওনেদের ঘরের মাঠে গিয়ে গোল করে দলকে কোপা দেল রে’র ফাইনালের আরও কাছে নিয়ে গেছেন। কিন্তু মাঠ থেকে বেরিয়ে ইনস্টাগ্রামের ময়দানে হাস্যকর ভুল করে বসলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার। ৬৩.৭ মিলিয়ন ফলোয়ারের কাছে খোরাক হলেন ফুটবলের এই রাজপুত্র।
ঠিক কী করেছেন মেসি? যারা ইনস্টাগ্রামে ভালোরকম অ্যাকটিভ তারা জানেন এই অ্যাপটিতে ‘স্টোরিস’ নামে একটি ফিচার আছে। মোবাইল ফোনের ক্যামেরা অন করে ছবি বা ভিডিও তুলে সঙ্গে সঙ্গে পোস্ট করে দেওয়াটাই ইনস্টাগ্রাম ‘স্টোরিস’।মেসি এই প্রথম এই অপশনটি ব্যবহার করলেন। কিন্তু অভিষেকেই ফেল মারলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। দ্রুততার সঙ্গে ছবি পোস্ট করতে গিয়ে বিমানবন্দরের মেঝের ছবিই দিয়ে বসলেন এলএমটেন। যদিও পরে সেটি তিনি তুলে নিয়েছেন ইনস্টাগ্রাম থেকে। মেসির অতি বড় ভ্ক্ত আবার লিখেই বসলেন, “পিওর আর্ট, অ্যা ক্যান্ডি অফ উইসডম। ”

মেসির ফুটবল স্কিলের ঠিক বিপরীত তার মোবাইল ব্যবহার করার স্কিল। তা নিয়েই সোশ্যাল সাইটে মজা করলেন মেসির ভক্তরা।

basic-bank

Be the first to comment on "মেসির ‘মোবাইল স্কিল’ নিয়ে হাসাহাসি"

Leave a comment

Your email address will not be published.


*