শিরোনাম

মেহেরপুরে ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নিউজ ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়া সড়ক থেকে একটি বিদেশি পিস্তলসহ ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যা মামলার অন্যতম আসামি মজনুর রহমান মজনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

মজনুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। সে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, সন্ত্রাসী মজনু গাংনী বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। মজনুর বিরুদ্ধে গাংনী মাদ্রাাসাপাড়ার বাসিন্দা ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যাকাণ্ড ছাড়াও অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। সে এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহিৃত।

basic-bank

Be the first to comment on "মেহেরপুরে ইটভাটা ব্যবসায়ী খোকন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*