শিরোনাম

মেহেরপুরে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসি

নিউজ ডেস্ক : মেহেরপুরে শিশু হত্যা মামলায় আহমেদ শরিফ দিপু নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: রবিউল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দিপু জেলার গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের খোকন মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৪ আগষ্ট বিকেলের দিকে গাংনী উপজেলার রাধাগেবিন্দপুর ধলা গ্রামের ইমদাদুল হকের ৮ বছর বয়সী শিশু পুত্র ইরান বাড়ির পাশের একটি মাঠে খেলা করতে যায়। সেখান থেকে শিশুটিকে ফুসলিয়ে অন্যত্রে নিয়ে যায় আহমেদ শরিফ দিপু। এদিকে সন্ধ্যা পেরিয়ে গেলেও ইরান বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। পরদিন সকালে বাড়ির পাশের মাঠ থেকে ইরানের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইরানের চাচা জাহাঙ্গীর আলম বাদী হয়ে আহমেদ শরিফ দিপুর বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষ তদন্তকারী কর্মকর্তা এসআই মকবুল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ঘটনায় ৩৮ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। ওই মামলায় আসামি দিপু জেলহাজতে আটক ছিলেন। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন।

এর আগে মামলার শুনানিতে দিপু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। মামলার নথি পর্যালোচনা করে আজ মঙ্গলবার বিচারক এ আদেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে কামরুল হাসান আইনজীবীর দায়িত্ব পালন করেন।

basic-bank

Be the first to comment on "মেহেরপুরে শিশু হত্যা মামলায় একজনের ফাঁসি"

Leave a comment

Your email address will not be published.


*