শিরোনাম

মোদি-মমতার বন্দনায় অনুপম, অস্বস্তিতে তৃণমূল

নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে চাপের মুখে পড়েছেন বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এ ঘটনায় তৃণমূল সাংসদের মুখে এমন মোদি-বন্দনা স্বাভাবিকভাবেই রাজনীতির অঙ্গনে কৌতূহলও তৈরি করেছে।

সোমবার দলের রাজনৈতিক অবস্থানের একেবারে উল্টো পথে হেঁটে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন অনুপম হাজরা।

মহাভারতের অর্জুনের সঙ্গে মোদিকে এক আসনে বসিয়ে নিজের ফেসবুক পেজে অনুপম লিখেছেন, ‘দু’জনেই প্রতিভাবান। ধর্মের পথে থেকে দু’জনেই শীর্ষস্থানে পৌঁছেছেন। কিন্তু সে পথে থাকা যে কত কঠিন, তা দু’জনেই পরে বুঝেছেন!’

তৃণমূল সাংসদের মুখে এমন মোদী-বন্দনা স্বাভাবিক ভাবেই রাজনীতির অলিন্দে কৌতূহল তৈরি করেছে। বিশেষ করে তৃণমূলের শীর্ষ নেতারা যখন ইদানীং বিজেপি ও মোদি সরকারের সমালোচনায় ব্যস্ত ঠিক তখনই অনুপমের এই মন্তব্য দলের রাজনীতির সঙ্গে একেবারেই বেমানান। তাই অনুপম বিজেপি-র দিকে ঝুঁকছেন কি-না তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে প্রশ্ন করা হলে অনুপম বলেন, ‘অর্জুনের সঙ্গে মোদির মিল খুঁজে পাওয়ায় ফেসবুকে লিখেছি।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে অনুপম হাজরা বলেন, ‌’আমার নাম অনুপমের সঙ্গে মমতার মিল খুঁজে পাই। কারণ উনি অতুলনীয়! মহাভারত নতুন করে লেখার সাহসও উনার রয়েছে।’

অনুপম সাবলীলভাবে এ কথাগুলো বললেও তার এ সব মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এমনকী মমতার নতুন করে মহাভারত লেখার ক্ষমতা রয়েছে বলে অনুপম যে মন্তব্য করেছেন, তার মধ্যেও স্বার্থ রয়েছে বলে দলের অনেকে মন্তব্য করেছেন।

তবে কৌশলগত কারণে দলের শীর্ষ নেতারা এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে চাননি।

 

basic-bank

Be the first to comment on "মোদি-মমতার বন্দনায় অনুপম, অস্বস্তিতে তৃণমূল"

Leave a comment

Your email address will not be published.


*