শিরোনাম

মেয়ে দত্তক নেবেন মনীষা কৈরালা

নিউজ ডেস্ক : খুব শিগগিরই সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে তার মা প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালাকে। ধারণা করা হচ্ছে, এই ছবিতে অভিনয়ের সুযোগটি হয়তো তার জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসেছে। শোনা যাচ্ছে, মেয়ে দত্তক নিতে যাচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন মনীষা। এ প্রসঙ্গে তিনি বলেন, গত সাড়ে চার বছর ধরে আমি ক্যানসারের সঙ্গে লড়াই করছি।

আশা করছি এ বছরের ডিসেম্বরে এ মরণব্যাধি থেকে সম্পূর্ণ নিরাময় লাভ করবো। এরপর যদি সবকিছু ঠিক থাকে তাহলে একটি মেয়ে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছি। ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, সন্তানকে ঘিরেই যাতে আমার জীবনের সব পরিকল্পনা তৈরি হয় এটিও নিশ্চিত করবো। আমরা জীবনের এই নতুন শুরু নিয়ে খুব আনন্দ লাগছে। আর অপেক্ষা করতে পারছি না।

 

basic-bank

Be the first to comment on "মেয়ে দত্তক নেবেন মনীষা কৈরালা"

Leave a comment

Your email address will not be published.


*