শিরোনাম

মোট প্রাপ্ত ফল ৪৪৭: আ’লীগ ৩১৬, বিএনপি ৫০, অন্যান্য ৮১

নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জেলায় দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৪৭টি ইউনিয়নের ফলাফল (সকাল ৯টা পর্যন্ত) পাওয়া গেছে। যেখানে আওয়ামী লীগ ৩১৬, বিএনপি ৫০, স্বতন্ত্র ৭৬, জাতীয় পার্টি ৩ ও জাসদ ২।

চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ১৪ প্রার্থী ও বিএনপি মনোনীত ৩ প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় হাইমচরের একটি ইউপির ফলাফল ঘোষণা করা হয়নি।

এর মধ্যে সদর উপজেলার ১২ ইউপির মধ্যে ১০ ইউপিতে আওয়ামী লীগ ও ২ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

আর হাইমচরের ৬ ইউপির মধ্যে ৪টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে বিএনপি প্রার্থী জয়লাভ করেছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫ ইউপির মধ্যে ৩টিতে আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। যার মধ্যে আওয়ামী লীগ- পাচুড়িয়া ও বানা এছাড়া স্বতন্ত্র টগরবন্দ ইউনিয়নে।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯টি ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন।

ভোলা: ভোলার ৪টি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টিতে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। যার মধ্যে, আব্দুল্লাপুর ইউনিয়ন, আবু বরকপুর ইউনিয়ন, ওসমানগঞ্জ ইউনিয়ন, চর মানিকা ইউনিয়ন, রসুলপুর ইউনিয়ন, রমাগঞ্জ ইউনিয়ন, বদরপুর ইউনিয়ন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন, পূর্ব ইলিশা ইউনিয়ন ও কাচিয়া ইউনিয়ন।

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ইউপিগুলো হলো- কুলিয়া, মাহামুদপুর, ধাউগড়া ও ঘোষেরপাড়া।

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অপর দু’টি স্বতন্ত্র (আ’লীগ বিদ্রোহী) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউপির মধ্যে রয়েছে- বাগোয়ান ইউনিয়ন, মহাজনপুর ইউনিয়ন, দারিয়াপুর ইউনিয়নে (বিদ্রোহী) ও মোনখালি ইউনিয়ন (বিদ্রোহী)।

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতে আওয়ামী লীগ ও দু’টিতে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। যার মধ্যে, ফরিদপুর, ডেমড়ায়, হাদল ইউনিয়ন ও পুঙ্গুলি ইউপিতে আওয়ামী লীগ নির্বাচিত। বিএনপি জিতেছে, বিএলবাড়ি ইউনিয়ন ও বনওয়ারীনগর ইউনিয়নে।

চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২টিতে আওয়ামী লীগ প্রার্থী ও অপর দু’টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ জিতেছে- কুতুবপুর ইউনিয়ন, পদ্মবিলা ইউনিয়নে। বিদ্রোহী জিতেছে- আলুকদিয়া ইউনিয়ন, মোমিপুর ইউনিয়নে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নয়টিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী বিজয়ী হয়েছেন।

যার মধ্যে নৌকা – কাইতলা ইউনিয়ন, বিটঘর ইউনিয়ন, নাটঘর ইউনিয়ন, বিদ্যাকুট ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন, রসুল্লাবাদ ইউনিয়ন, লাউর ফতেহপুর ইউনিয়ন ও সাতমোড়া ইউনিয়ন। এছাড়া বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) ও নবীনগর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক)।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের দু’টি উপজেলার মোট ২০টি ইউনিয়নের নির্বাচনে ১২টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে সাতটিতে আওয়ামী লীগ, তিনটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী এবং কটিয়াদী উপজেলার  ৯টি ইউপি নির্বাচনে পাঁচটিতে ইউনিয়নে নৌকা প্রতীক, একটিতে বিএনপি, ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নেত্রকোনা: নেত্রকোনার দু’টি উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। এদের মধ্যে আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবকটিতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা জয়ী হয়েছেন। অপরদিকে মদন উপজেলার ৮টি ইউপি নির্বাচনে ৩টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও বাকি দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নীলফামারী: নীলফামারীর পাঁচটি ইউনিয়নের মধ্যে ৩টিতে আ’লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে- গোড়গ্রাম, পলাশবাড়ি, পঞ্চপুকুর ইউনিয়নে আ’লীগ ও আনারস প্রতীকে লক্ষ্মীচাপ ও মোটর সাইকেল প্রতীকে চওড়া বড়গাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ৭টি ও চিলমারী উপজেলার ৬টি মোট ১৩টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ৬টিতে আ.লীগ, ৩টিতে বিএনপি ও ৩টিতে জাতীয় পার্টি, ১টিতে স্বতন্ত্র (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন।

বগুড়া: বগুড়ার দু’টি উপজেলার ইউপি নির্বাচনের মোট ১৮টি ইউনিয়নের ১০টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ৪টিতে আওয়ামী লীগ, ৩টিতে বিএনপি ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।  অপরদিকে সোনাতলার ৬টি ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার দু’টি উপজেলায় ১৪টি ইউপি নির্বাচনের মধ্যে ১৩টির ফল পাওয়া গেছে। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ৮টিতে আ’লীগ, ৫টিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে সদর দক্ষিণ উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ও বরুড়া উপজেলায় ৫টিতে বিএনপি এবং ৩টিতে আ’লীগ প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নে দু’টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এ ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের দু’টি উপজেলার মোট ৩১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৩০টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে কোটালীপাড়া উপজেলার ১০টি ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জ সদরের ২১টি ইউনিয়নের ২০টিতে আওয়ামী লীগ ও একটিতে (উরফী ইউনিয়ন) স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

দিনাজপুর: দিনাজপুরের দু’টি উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ৭টিতে আওয়ামী লীগ ও তিনটিতে বিএনপি ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে দু’টিতে আ. লীগ, দু’টিতে বিএনপি এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আ. লীগ, একটিতে বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী (আ. লীগ বিদ্রোহী) একটিতে নির্বাচিত হয়েছেন।

যশোর: যশোর সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১০টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। তবে ফতেপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া চাঁচড়া ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার মোট ২০টি ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দু’টিতে জাসদ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ভেড়ামারার ছয়টি ইউনিয়নের মধ্যে জাতীয় সমাজতন্ত্রিক দল জাসদের দুই প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলার হরিরামপুর ও দৌলতপুর উপজেলায় মোট ২০টি ইউপি নির্বাচনে পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগ জয় পেয়েছে, বিএনপি পেয়েছে ছয়টিতে। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন সাতটিতে ও বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন দু’টি ইউনিয়নে।

নাটোর: নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মোট ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের নয়জন এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী প্রার্থী) নির্বাচিত হয়েছেন। এদিকে অর্জুনপুর-বরমহাটী ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফল ঘোষণা করা হয়নি।

নওগাঁ: নওগাঁ জেলার ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৪টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

লালমনিরহাট: লালমনিরহাটের দুই উপজেলার মোট ১২টি ইউনিয়নে আটটিতে আওয়ামী লীগ প্রার্থীসহ জয়ী হয়েছেন চার স্বতন্ত্র প্রার্থী। এদের মধ্যে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন, সানিয়াজান ইউনিয়ন, ডাউয়াবাড়ী ইউনিয়ন ও পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে চার স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় পাঁচটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এদের মধ্যে নেকমরদ ইউনিয়ন ও রাতোর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

শেরপুর: শেরপুরের তিনটি উপজেলার মোট ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের ১২ জন, বিএনপির দুইজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুইজন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে নকলা উপজেলার ৯টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আ. লীগ প্রার্থীরা। এ ছাড়া শেরপুর সদর থেকে একজন আ. লীগ প্রার্থী এবং শ্রীবরদীর ছয়টি ইউনিয়ন থেকে অন্যান্য প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর ও তারাকান্দা উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১০টিতে আওয়ামী লীগ, ৯টিতে স্বতন্ত্র (আ. লীগের বিদ্রোহী) ও একটিতে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে গৌরীপুরের ১০ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে আ. লীগ, একটিতে বিএনপি এবং চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে, তারাকান্দার ১০টির মধ্যে পাঁচটিতে স্বতন্ত্র (আ. লীগের বিদ্রোহী) ও পাঁচটিতে আ. লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মধ্যে সাতটিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। এদিকে কাওয়াকোলা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

টাঙ্গাইল: ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ভূয়াপুর ও গোপালপুরের ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীর দুই উপজেলার (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আওয়ামীলীগ ১১টি ও স্বতন্ত্র (বিদ্রোহী আ. লীগ) ৩টি ইউনিয়নে জয়ী হয়েছে। এদিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে আটটিতে আওয়ামী লীগ, ও একটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ভাদসা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা ও  জুড়ী উপজেলার ইউপি নির্বাচনের মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ, চারটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে  বড়লেখা ১০ ইউনিয়নে আওয়ামী লীগের সাত প্রার্থী, বিএনপির দুই প্রার্থী ও স্বতন্ত্রের এক প্রার্থী নির্বাচিত হন। অপরদিকে জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের তিনজন ও বিএনপির দুইজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের নয়টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও তিনটিতে স্বতন্ত্র (আ. লীগ বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন।

সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের ১৩টি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে চারটিতে আ’লীগ, দু’টিতে বিএনপি এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী (আ. লীগ বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী (আ. লীগ বিদ্রোহী), একটিতে আ.লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) প্রার্থী জয়ী হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটিতে আওয়ামী লীগ ও দু’টিতে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) নির্বাচিত হয়েছেন।
রংপুর: রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮ জন  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া দুরমুট ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

basic-bank

Be the first to comment on "মোট প্রাপ্ত ফল ৪৪৭: আ’লীগ ৩১৬, বিএনপি ৫০, অন্যান্য ৮১"

Leave a comment

Your email address will not be published.


*