শিরোনাম

মোদির প্রশংসায় পঞ্চমুখ ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ

নিউজ ডেস্ক : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে একত্রিত করার কথা বলতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়াকে কীভাবে ব্যবহার করতে হয়, সেটা মোদির কাছ থেকে শেখা উচিত। ভারতের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনতার সঙ্গে যোগাযোগ রেখেছেন। এছাড়া মন্ত্রীদেরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন মোদি। এভাবেই তিনি সব বিষয়ে মানুষের মতামত নিচ্ছেন।

ফেসবুক পোস্টের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে যুক্ত করা এবং উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন, দারিদ্র্য দূরীকরণের মতো সমস্যাগুলি সমাধানের লক্ষ্যে কাজ করার পক্ষে আহ্বান জানান জাকারবার্গ।

সূত্র: এবিপি আনন্দ

basic-bank

Be the first to comment on "মোদির প্রশংসায় পঞ্চমুখ ফেসবুক প্রতিষ্ঠাতা জাকারবার্গ"

Leave a comment

Your email address will not be published.


*