শিরোনাম

ম্যাকগ্রার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কোহলি

নিউজ ডেস্ক : অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার গ্রেন ম্যাকগ্রার বিচারে বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক মনোনীত হয়েছেন ভারতের বিরাট কোহলি। তারকা এই সাবেক বোলার তার টেস্ট একাদশে ভারতীয় স্পিন সেনসেশন রবিচন্দ্রন অশ্বিনকেও অন্তর্ভুক্ত করেছেন।

ম্যাকগ্রার বিচারে বর্ষসেরা টেস্ট দলে ১২ জনের মধ্যে আরও রয়েছেন তিনজন অস্ট্রেলিয়ান- ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ মিশেল স্টার্ক।

এছাড়া অন্যান্য খেলোয়াড়রা হলেন- ইংল্যান্ডের জো রুট, বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রড ও জনি ব্যারিস্টো, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, পাকিস্তানের ইয়াসির শাহ ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাদা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্ষসেরা ওয়ানডে দলেও অধিনায়ক নির্বাচিত হয়েছেন কোহলি। ক্রিকেট অস্ট্রেলিয়ার বিচারে বর্ষসেরা ওয়ানডে দলের নেতৃত্বেও আছেন ভারতীয় এই টেস্ট অধিনায়ক।

 

basic-bank

Be the first to comment on "ম্যাকগ্রার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক কোহলি"

Leave a comment

Your email address will not be published.


*