শিরোনাম

ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোর টিকিট পেল

নিউজ ডেস্ক : প্রত্যাশিত জয় নিয়েই ইউরোপা লিগের শেষ ষোলোতে উঠল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি দল সাতে ইচেনার মাঠে ফিরতি লেগের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে মরিনহোর শিষ্যরা। দুই লেগ মিলিয়ে জয়ের ব্যবধান ৪-০। এর আগে ঘরের মাঠে ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা।

বুধবার রাতে একমাত্র গোলটি আসে ১৬তম মিনিটে। গোলের নায়ক আর্মেনিয়ার তারকা মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ান। তবে ৮ মিনিটর পরেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে জানা যায় তার চোট বেশ গুরুতর।  আগামী রোববার ওয়েম্বলিতে সাউথ্যাম্পটনের বিপক্ষে লিগ কাপের ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এটাই এখন ম্যান ইউ শিবিরে বড় দুশ্চিন্তা। এছাড়া দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কোত দি ভোয়ার ডিফেন্ডার এরিক বেইলিকে।

 

basic-bank

Be the first to comment on "ম্যানচেস্টার ইউনাইটেড শেষ ষোলোর টিকিট পেল"

Leave a comment

Your email address will not be published.


*