শিরোনাম

ম্যানচেস্টার হামলা : আমেরিকান পপ গায়িকার ‘হৃদয় ভেঙে গেছে’

নিউজ ডেস্ক : ব্রিটেনের ম্যানচেস্টার শহরে মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে এই বিস্ফোরণে তিনি নিজে অক্ষত থাকলেও মারা গেছেন ১৯ জন। এ ঘটনায় তিনি শোক প্রকাশ করে টুইটারে লিখেছেন, ‘আমার হৃদয়টা একবারে ভেঙেচুরে গেছে, আমি অত্যন্ত ব্যথিত, কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি’।

হাজারো ভক্ত-সমর্থকের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় ২৩ বছর বয়সী এই গায়িকা ঠিক যে মুহূর্তে গান শেষ করেন, তার পরপরই বিস্ফোরণ ঘটে। সেখানে বহু সংখ্যায় টিনএজ মেয়েরা ছিল।

চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া আরিয়ানা গ্রান্ডের ইউরোপ ট্যুরের মাঝামাঝি সময়ে এসে এই হামলার ঘটনা ঘটল। বার্মিংহাম এবং ডাবলিনে এর আগেই তিনি পারফর্ম করেছেন। বুধবার এবং বৃহস্পতিবার তার লন্ডনের ওটু অ্যারেনাতে গান গাওয়ার কথা রয়েছে।
সূত্র : বিবিসি বাংলা

basic-bank

Be the first to comment on "ম্যানচেস্টার হামলা : আমেরিকান পপ গায়িকার ‘হৃদয় ভেঙে গেছে’"

Leave a comment

Your email address will not be published.


*