নিউজ ডে্স্ক: এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে ম্যালওয়ার ঝুঁকিতে ৩ নম্বরে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি মাইক্রোসফট এশিয়ার প্রকাশিত ‘ম্যালওয়্যার সংক্রমণ সূচক ২০১৬’ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ম্যালওয়ার সংক্রমণের সর্বাধিক ঝুঁকিতে আছে পাকিস্তান, দ্বিতীয় ইন্দোনেশিয়া, তৃতীয় বাংলাদেশ এবং চতুর্থ নেপাল। এই চারটি দেশই ৪০ শতাংশ বা তার বেশি ম্যালওয়ার সংক্রমণের ঝুঁকিতে আছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে এই হার ২০.৮ শতাংশ।
মাইক্রোসফটের তালিকায় সবচেয়ে বিপজ্জনক তিনটি ম্যালওয়্যার হলো গ্যামারু, স্কিয়াহ ও পিলস। গ্যামারু সাধারণত সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। স্কিয়াহ ও পিলস ম্যালওয়্যার অনভিজ্ঞ কম্পিউটার ব্যবহারকারী খুঁজে বের করে।
মাইক্রোসফটের নিরাপত্তা প্রদানকারী সংস্থা ‘ম্যালওয়ার প্রোটেকশন সেন্টার’ এবং ‘মাক্রোসফট সিকিউরিটি ইন্টেলিজেন্স রিপোর্ট’র দেয়া তথ্যের ভিত্তিতে সূচকটি প্রকাশ করা হয়েছে।
ইন্টারনেট নিরাপত্তা দল ‘উইনডোজ ডিফেন্ডার অ্যাডভান্সড থ্রেট হান্টিং’ জানায়, প্লাটিনাম নামের একটি ইন্টারনেট অপরাধীদের দল ২০০৯ সাল থেকে সরকারের বিভিন্ন সংস্থা, প্রতিরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার টেলিযোগাযোগ সুবিধা প্রদানকারীদের টার্গেট করে তথ্য চুরির চেষ্টা করে আসছে।

Be the first to comment on "ম্যালওয়ার ঝুঁকিতে ৩ নম্বরে বাংলাদেশ"