শিরোনাম

ময়মনসিংহে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক-টেম্পো সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন। উপজেলার গাছাতলা গ্রামে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তারাকান্দা থানার ওসি মাজারুল হক।

পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি মাজারুল হক বলেন, ময়মনসিংহগামী টেম্পোটির সঙ্গে গাছাতলা গ্রামে ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই টেম্পোর তিন যাত্রী মারা যান। পরে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "ময়মনসিংহে ট্রাক-টেম্পো সংঘর্ষে নিহত ৩"

Leave a comment

Your email address will not be published.


*