নিউজ ডেস্ক : অনলাইন ডেটিংয়ের যুগ চলছে। অনেক কারণেই ডেটিং হতে পারে মাইনফিল্ড।
এখানে বিরাজ করে নিউক্লিয়ার-নিয়ম। কি বলতে হবে আর কি বলা যাবে না ইত্যাদি মাথায় রাখতে হয়। এ বিষয়ে প্রায়ই ভুল করে থাকেন পুরুষরা। এ বিষয়ে তাই সহায়তা করতে চান নারীরা। আস্করেডিট-এ কয়েক জন নারী জানিয়েছেন, ডেটিংয়ের সময় কি করা উচিত বা উচিন নয়।
যে অভিযোগটি বার বার উঠে এসেছে তা হলো, কোনো নারীকে বার বার ডেটিংয়ের জন্য চাপ দেওয়া। এমনকি আমার সবচেয়ে কাছের বন্ধুটিও কখনো এমন করে না, লিখেছেন এক নারী। আরেকজন লিখেছেন, কারো সঙ্গে ডেটিং করার কথা দুই বার বলাটাই যথেষ্ট। জীবনটা খুবই ছোট। তাই এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করা উচিত নয় যার উপস্থিতিতে ভালো লাগে না।
আবার এও ভালো লাগে না যখন কেউ কেবল যৌনতা নিয়েই কথা বলতে চায়, লিখেছেন আরেক নারী।
আমার এক বন্ধু আছে। তার সঙ্গে কথা হওয়ার মানেই ক্যাজুয়ালে সেক্স নিয়ে আলোচনা করতে হবে, আরেক নারী অভিযোগ তোলেন। কথা শুনলে মনে হয় আমি কোনো পর্নস্টার। আমার কাজই এসব বিষয়ে মানুষকে সঙ্গে দেওয়া।
আবার দুজনের দেখা হওয়ার পর কেবল নীরবতাও ভালো নয়। আসলে এমন সময় কাটতে হবে যা দুজনই উপভোগ করবেন, এমনটা অনেকের মতামত।
এখানে পুরুষরাও মন্তব্য করেছেন। অনেকের মতে, মেয়েরা তার বন্ধুদের সামনেই হয়তো ডেটকে নিয়ে এমন মজা করে যা মেনে নেওয়ার মতো নয়।
আবার ফেসবুক, ইন্সটাগ্রামের মাধ্যমে অতিরিক্ত চেষ্টাকেও বিরক্তিকর বলে মনে করেন এক নারী। সেখানে কোনো পুরুষ যদি কোনো নারীকে একের পর এক লাইক দিয়ে যান তবে তা বিরক্তিকর। আবার খুব বেশি নিজেকে ফোটানোও বিরক্তিকর। সূত্র: ইনডিপেনডেন্ট

Be the first to comment on "‘যখন ডেটিংয়ের সব কথাই হয় যৌনতা নিয়ে…’"