শিরোনাম

যাত্রাপালার ঐতিহ্য ফেরাতে নড়াইল-২ এমপি’র নয়া উদ্যোগ !

যাত্রাপালার ঐতিহ্য ফেরাতে নড়াইল-২ এমপি’র নয়া উদ্যোগ !

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ‘যাত্রাপালা’কে ফিরিয়ে আনতে নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান তার নিজ গ্রামে অভিনব উদ্যোগ গ্রহন করেছেন। লক্ষীপাশা বালক ও বালিকা বিদ্যালয়ের সাহায্যার্থে ঢাকাস্থ বলাকা শিল্পী গোষ্ঠীর আয়োজনে বিদ্যালয় মাঠে মাস ব্যাপি লোক নাট্য প্রদর্শনী,কুটির শিল্প, বাণিজ্য মেলা ও সার্কাস প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ রাত ১০টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে অশ্লীলতা বিহীন যাত্রাপালার উদ্ধোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  শেখ হাসানুজ্জামান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, বলাকা শিল্পী গোষ্ঠীর সত্বাধীকার জাকির হোসেন, পৌর-কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া, বুলবুল ইসলাম, শাহজাহান সিরাজ বিদ্যুৎ, লোহাগড়া থানার এসআই মোমিনুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বিএম লিয়াকত হোসেন, হাসান বিশ্মাস, জাহিদুল ইসলাম, ও সাংবাদিক রূপক মুখার্জি, শাহজাহান সাজু, বিপ্লব রহমান,মাহফুজুল ইসলাম মুন্নু, কাজী খসরুজ্জামান লিটন, শেখ শাহআলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তৃণমুলে সাংস্কৃতিক চর্চাকে বেগমান করার লক্ষে লক্ষীপাশায় অশ্লীল ও নগ্ন নৃত্য মুক্ত সামাজিক যাত্রাপালা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে দলমত নির্বিশেষে স্থানীয় রাজনীতিক,জনপ্রতিনিধি,সুশীল সমাজ ও গনমাধ্যমকর্মীসহ সকলের সহযোগীতা এবং স্বপরিবারে যাত্রাপালা উপভোগ করার জন্য সকলকে আহবান জানান। এদিকে, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বুধবার সাংবাদিকদের বলেন, নড়াইল-২ আসনের সাংসদের এ উদ্যোগকে এলাকাবাসী সহযোগীতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

basic-bank

Be the first to comment on "যাত্রাপালার ঐতিহ্য ফেরাতে নড়াইল-২ এমপি’র নয়া উদ্যোগ !"

Leave a comment

Your email address will not be published.


*