নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে সাময়িকভাবে বন্ধ রয়েছে ইন্টারনেট। এ ঘটনাকে ইন্টারনেট হামলার শিকার বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ফলে প্রধান ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। কে বা কারা এ ইন্টারনেট হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে এটিকে অভিনব হামলা হিসেবে মনে করা হচ্ছে। খবরে বলা হয়, শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলে ইন্টারনেট ব্যবহারকারীরা প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটগুলো পাড়েননি। পর্যায়ক্রমে একই সমস্যা সারা দেশে ছড়িয়ে পড়ে।
দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা অভিযোগ করেছেন, টুইটার, নেটফিক্স, স্পটিফাই, এয়ারবিএনবি, রেডডিট, এটসি, সাউন্ডক্লাউড এবং দি নিউ ইয়র্ক টাইমসের মতো প্রধান ও জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা দেখা দিচ্ছে।
উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে ইন্টারনেট অ্যাটক বা সাইবার অ্যাটাকের বিষয়টি স্বীকার করেছে ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট হামলা"