নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জিকা ভাইরাসের সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। মিয়ামিতে ১০ জন গর্ভবতী নারীর মধ্যে জিকার ভাইরাস পাওয়ার পর সেখানে থাকা অন্য গর্ভবতী নারীদের জিকা আক্রান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। স্থানীয় ওয়াইনউড এলাকায় মশার কামড়ে এই ১০ নারী আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৫ই জুনের সময় যে সকল গর্ভবতী নারীরা ঐ এলাকায় ছিল তাদের প্রত্যেককে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে ফ্লোরিডা রাজ্যের স্বাস্থ্য বিভাগ। আর যারা গর্ভধারণে আগ্রহী তাদেরকে ৮ সপ্তাহ অপেক্ষা করতে বলা হয়েছে। মশার মাধ্যমে ছড়ানো এই জিকা ভাইরাসের ফলে ছোট মাথা বিশিষ্ট শিশু বা মাইক্রসিফেলি রোগে আক্রান্ত শিশু জন্ম নিতে পারে।
ফ্লোরিডা রাজ্যের গভর্নর রিক স্কট জিকার প্রকোপ দূর করতে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি জরুরি দল গঠন করেছে। শনিবার ইংল্যান্ডের পাবলিক হেলথ এজেন্সি ফ্লোরিডায় থাকা গর্ভবতী নারীদের অকারণ ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

Be the first to comment on "যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জিকা ভাইরাসের সতর্কতা জারি"