শিরোনাম

যুক্তরাষ্ট্রের যে সংস্থা ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে

নিউজ ডেস্ক : প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তোলপাড় গোটা মার্কিন যুক্তরাষ্ট্র তথা গোটা বিশ্ব। প্রতিবাদে রাস্তায় নেমেছে আমেরিকার মানুষ। এবার সোচ্চার হল আমেরিকার আন্তর্জাতিক কফি-চেইন স্টারবাকস। রবিবার স্টারবাকস-এর চেয়ারম্যান হোওয়ার্ড স্কালটজ জানিয়েছেন, আগামী পাঁচ বছরে এই সংস্থা ১০ হাজার শরণার্থীকে কাজ দেবে।

রবিবার সংস্থার ওয়েবসাইটে বর্তমান কর্মীদের উদ্দেশে একটি চিঠি লেখেন হোওয়ার্ড স্কালটজ। তিনি বলেন, ‘আজ খুবই চিন্তা এবং দুঃখের সঙ্গে এই চিঠি লিখছি। আমেরিকার এমন একটি সময় উপস্থিত হয়েছে যেখানে দেশের নীতিচেতনা এবং বিবেকের উপর প্রশ্ন উঠেছে। সন্দেহ তৈরি হচ্ছে আদৌ এই দেশের স্বপ্ন আগামী দিনে সফল হবে কি না তা নিয়ে। আমি যোগাযোগ রেখেছি সেই সব কর্মীর সঙ্গে যাঁদের মনে এখন ভিড় করেছে নানা প্রশ্ন ও সংশয়। যাঁদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের নয়া নীতির। ’

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিশ্বের যে ৭৫টি দেশে স্টারবাকস রয়েছে, সেখানে তিনি শরণার্থীদের কাজ দেওয়ার ক্ষেত্রে কখনওই পিছিয়ে আসবেন না। ট্রাম্পের নয়া নির্দেশ অনুসারে আগামী ১২০ দিন আমেরিকায় প্রবেশ করতে পারবেন না কোন শরণার্থী। অন্যদিকে সিরিয়া থেকে আসা শরণার্থীদের দেশে ঢোকার উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।  ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন এই সাত মুসলিম দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রের যে সংস্থা ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে"

Leave a comment

Your email address will not be published.


*