শিরোনাম

যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে আগুন, ৪০ জনের মৃ্ত্যুর আশঙ্কা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নাইট ক্লাবের আগুনে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ওকল্যান্ডের ওই ক্লাবে আগুন লাগে। ওই সময় ইলেকট্রনিক গ্রুপ গোল্ডেন ডোনার আয়োজনে একটি কনসার্ট হচ্ছিল।

ওকল্যান্ডের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান তেরেসা ডেলোচ-রিডের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫০-১০০ জন ছিল। তাদের অনেকের সন্ধান এখন পাওয়া যাচ্ছে না।

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে আগুন, ৪০ জনের মৃ্ত্যুর আশঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*