শিরোনাম

যুক্তরাষ্ট্রে ‘বিদ্বেষের আগুনে’ পুড়িয়ে দেওয়া হলো মুসলিম নারীকে

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে একটি অভিজাত পোশাকের দোকানে এক মুসলিম নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দ্য নিউ ইয়র্ক ডেইলি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। সোমবার রাতে ম্যানহাটনের ফিফথ এভিনিউতে এই মুসলিম নারীর গায়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, প্রত্যক্ষদর্শীদের মতে, ৩৬ বছর বয়সী ওই নারীর কাছাকাছি লাইটার হাতে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। ওই নারীর সঙ্গে কোন বাক্যালাপ ছাড়াই তিনি মুসলিম পোশাক পরা ওই নারীর কাপড়ে আগুন ধরিয়ে দেন ও পালিয়ে যান।

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনাকে ক্রমবর্ধমান মুসলিম বিদ্বেষের ফল বলেই মনে করছে কর্তৃপক্ষ।

এর আগে ৩১ আগস্ট রাতে নিজ বাড়ির সামনে নাজমা খানম নামের ওই বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ৬০ বছর বয়সী ওই নারী পরিবারসহ কুইন্সের জ্যামাইকা হিলস এলাকায় থাকতেন।

এ ছাড়াও মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদ উল আযহার দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক মসজিদে আগুন দেওয়া হয়েছে। সোমবার ভোরের দিকে সেখানকার মসজিদ ইসলামিক সেন্টার অব ফোর্ট পিয়ারসে আগুন লাগলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই ঘটনার সঙ্গেও মুসলিমবিদ্বেষের যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে ‘বিদ্বেষের আগুনে’ পুড়িয়ে দেওয়া হলো মুসলিম নারীকে"

Leave a comment

Your email address will not be published.


*