শিরোনাম

‘আল্লাহর নামে’ হামলা চালিয়েছিল মিনেসোটার হামলাকারী: পুলিশ

নিউজ ডেস্ক : মার্কিন পুলিশ দাবি করেছে, হামলার সময় আল্লাহর নাম নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ওই শপিং সেন্টারের হামলাকারী। ওই ব্যক্তির ছুরিকাঘাতে ৮ জন আহত হয়েছেন।
রবিবার মিনেপোলিসের ১১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মধ্য মিনেসোটার সেন্ট ক্লাউড এলাকায় এ হামলার চালানো হয়। পুলিশ গুলি করে হামলাকারীকে হত্যা করে।
সেন্ট ক্লাউড শহরের পুলিশ প্রধান উইলিয়াম ব্লেয়ার অ্যান্ডারসন সাংবাদিকদের বলেন, ‘এই হামলাটি সন্ত্রাসী হামলা কিনা, সে সম্পর্কে আমি এখনই নিজ থেকে কিছু বলতে চাই না, কারণ আমরা তা জানি না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখব, আর নিশ্চিত হওয়ার পরই আমরা তা জানাতে পারব।’
ব্লেয়ার অ্যান্ডারসন জানান, হামলকারী অন্তত এক ব্যক্তি জিজ্ঞেস করে তিনি মুসলিম কিনা। দায়িত্বে না থাকা অন্য এলাকার এক পুলিশ কর্মকর্তা গুলি করে হামলাকারীকে হত্যা করেন বলেও তিনি উল্লেখ করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হামলার কারণ স্পষ্ট নয়। হামলাকারী ‘আল্লাহ’ উচ্চারণ করেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

এখনও হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার সময় তার পরণে একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের পোশাক পরা ছিল। হামলায় একাধিক ব্যক্তির অংশগ্রহণের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

নিউ জার্সিতে পাইপ বোমা ও নিউ ইয়র্কে বিস্ফোরণে ২৯ আহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

সূত্র: রয়টার্স, বিবিসি।

basic-bank

Be the first to comment on "‘আল্লাহর নামে’ হামলা চালিয়েছিল মিনেসোটার হামলাকারী: পুলিশ"

Leave a comment

Your email address will not be published.


*