শিরোনাম

যুবরাজ-হ্যাজেলের মজার বিয়ের কার্ড

নিউজ ডেস্ক : ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং ও মডেল- অভিনেত্রী হ্যাজেল কিচ। এই বিয়ে নিয়ে অনেক দিন থেকেই চলছে জল্পনা কল্পনা। এবার আলোচনায় এলো এই বিয়ের কার্ড।
সাধারন আর দশটা বিয়ের মতো এই বিয়ের কার্ড হবে না তা আগেই বোঝা গিয়েছে। তবে এমন চমকে দেওয়া কার্ডের কথা ভাবেন নি কেউ। যুবরাজ ও হ্যাজেলের বিয়ের কার্ডের নাম রাখা হয়েছে, ‘যুবরাজ-হ্যাজেল প্রিমিয়ার লিগ’। স্যান্ডি ও কপিল খুরানার ডিজাইন করা এই কার্ডটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার চূড়ায়।
দুজনকে নিয়ে ক্যারিকেচার করে বানানো হয়েছে কার্ডটি। কার্ডের ডিজাইনার বলেন, ‘তারা আমাদের কাছে ভিন্ন এবং মজার কিছু চেয়েছিল। তাই আমরা এই আমন্ত্রন পত্রে তাদের অনেক মজার মজার কার্টুন দিয়ে ভরিয়ে দিয়েছি।’
তবে এই কার্ড সবাইকে দেওয়া হবে না। শুধু বিশেষ বিশেষ অতিথিদের এই আমন্ত্রনপত্র দেওয়া হবে। নয় পৃষ্ঠার এই আমন্ত্রন পত্রে ব্যবহার করা হয়েছে স্বর্ণের তৈরি বর্ডার ব্যবহার করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "যুবরাজ-হ্যাজেলের মজার বিয়ের কার্ড"

Leave a comment

Your email address will not be published.


*