শিরোনাম

যে কারণে খেলছেন না আমির

নিউজ ডেস্ক : খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আবু ধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। পাকিস্তান এগিয়ে ২-০ তে। আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজকে হারালেই হোয়াইটওয়াশ করা হবে। তার চেয়ে বড় কথা ক্যারিবিয়ানদের নিচে নামিয়ে বিশ্ব র‌্যাংকিংয়ে তাদের ৮ নম্বর জায়গাটা দখল করবে পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলতে যে অবস্থানের ভূমিকা খুব। কিন্তু এই ম্যাচেই খেলছেন না পাকিস্তানের তুরুপের তাস মোহাম্মদ আমির। কেন?

ভাবছেন কয়েকদিন আগে বিয়ের অনুষ্ঠান করেছেন। টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের কেবল শেষটিতেই খেলেছেন। এ নিয়ে আবার কিছু নয় তো? না। তেমন নয়। আসলে বাঁ হাতি এই তরুণ ফাস্ট বোলার দেশ পাকিস্তানে ফিরে গেছেন মায়ের অসু্স্থতার খবর জেনে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তাই জানানো হয়েছে। শেষ টি-টোয়েন্টি খেললেও ওই ম্যাচে কোনো উইকেট পাননি ২৪ বছরের আমির। দুই ওয়ানডেতে একটি করে উইকেট নিয়েছেন। শেষ ওয়ানডেতে আমিরের জায়গায় খেলতে পারেন আরেক পেসার রাহাত আলি।

 

basic-bank

Be the first to comment on "যে কারণে খেলছেন না আমির"

Leave a comment

Your email address will not be published.


*