শিরোনাম

যে কারণে সংসার ভাঙল সারিকার

নিউজ ডেস্ক : দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী সারিকার দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জন গতকাল ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বিচ্ছেদ নিয়ে কেউ মুখ না খুলতে চাইলেও বিভিন্ন সূত্রে পাওয়া খবরে আস্তে আস্তে ব্যাপারটা পরিস্কার হয়ে যায়।

সংবাদমাধ্যমের সাথে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন সারিকার সাবেক স্বামী মাহিম কবির।
মাহিম কবির বলেছেন, “সারিকা ও আমার বিচ্ছেদের খবর তো সবাই জেনে গেছেন। নতুন করে কিছু বলার নেই। ”

বিচ্ছেদের কারণ সম্পর্কে তিনি কিছু বলতে রাজী হননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সারিকাকে সবকিছু ছেড়ে সংসারে বন্দী হওয়ার চাপ দিচ্ছিলেন মাহিম। অভিনয়-মডেলিং ছাড়াও সারিকা ব্যাবসাও করতেন। এসব ছেড়ে দিয়ে স্বামী-সংসার আর বাচ্চা নিয়ে সারিকাকে ব্যস্ত হতে বলতেন মাহিম। কিন্ত সারিকা গত ঈদ থেকেই আগের মতো আবারো বিজ্ঞাপন-অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই নিয়েই নাকি দুজনের মধ্যে ঝামেলার সূত্রপাত। প্রতিনিয়ত ঝগড়ার একপর্যায়ে তারা অনেকটা রাখঢাক করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

জানা গেছে, মাসখানেক আগে তাদের ডিভোর্স হয়েছে। তারও আগে থেকে দুজনে আলাদা থাকতেন। মেয়েকে নিয়ে ধানমন্ডির বাসায় উঠেছিলেন সারিকা। মাহিমকে ডিভোর্স লেটার পাঠানোর পর ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড পরিবর্তন করেছেন সারিকা।

২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ করেই বিয়ে করেন। বিয়ের ১ বছরের মাথায় তাদের সংসারে ফুটফুটে একটি কন্যার জন্ম হয়। স্বামী-সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ দুই বছর তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন।

basic-bank

Be the first to comment on "যে কারণে সংসার ভাঙল সারিকার"

Leave a comment

Your email address will not be published.


*