শিরোনাম

রংপুর সরকারি কলেজে ফ্রি ওয়াই-ফাই জোন ‘জয় বাংলা’

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে রংপুর সরকারি কলেজে মিলনায়তনে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়ন ও কারিগরি সহায়তায় ফ্রি ওয়াই-ফাই জোন “জয় বাংলা” উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে কলেজ মিলনায়তনে উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর কানিজ উম্মে নাজমা নাসরিনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন আজাদ ফ্রি ওয়াই-ফাই জোন “জয় বাংলা” উদ্বাধন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর গোলাম সরওয়ার র্মীজা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া, রংপুর সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক এস এম আব্দুল মতিন লস্কর, ছাত্রী পারভিন সিরাজুন মুনিরা প্রমুখ। অনুষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই জোন “জয় বাংলা” এর টেকনিক্যাল বিষয় উপস্থাপন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রোগামার এ কে এম আহসান ফরিদ।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সর্বস্তরের মানুষ তথা সাধারণ ছাত্র- ছাত্রীদের নিকট প্রযুক্তি সুবিধা সহজিকরণের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রংপুরের মেয়র সরফ্দ্দুীন আহমেদ ঝন্টু রংপুর মহানগরীর আটটি কলেজকে ফ্রি-ওয়াই ফাই সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছেন। এরই অংশ হিসেবে গত ৬ই নভেম্বর রংপুর কারমাইকেল কলেজ, ১৫ ডিসেস্বর সরকারী বেগম রোকেয়া কলেজে এবং অদ্য রংপুর সরকারী কলেজে ওয়াইফাই সংযোগ প্রদান করা হয়।
এ প্রজেক্টের আওতায় ব্যবহারকারীরা ২ এম.বি.পি.এস ব্যান্ড উইথ কানেক্টিভিটি সহ একই সাথে প্রায় ১৫০ জনের অধিক ইউজার সরাসরি ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। প্রায় ২০০ মিটার এরিয়া জুড়ে রংপুর সরকারী কলেজের এই “জয় বাংলা” ওয়াই-ফাই জোনটি বি¯তৃত।

basic-bank

Be the first to comment on "রংপুর সরকারি কলেজে ফ্রি ওয়াই-ফাই জোন ‘জয় বাংলা’"

Leave a comment

Your email address will not be published.


*