নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসবের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার যোগ দেয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই উৎসবে তিনি যোগ দিচ্ছেন না। মানিকগঞ্জের ধামরাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল তার। সেখানেই অনুষ্ঠিত হয় দেশের সবচেয়ে বড় রথযাত্রা।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ বুধবার থেকে শুরু হচ্ছে। আগামী ১৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রধান বিচারপতির এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। প্রধান বিচারপতির পার্সোনাল সেক্রেটারি (পিএস) জেলা জজ মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে প্রতিবারের মতো এবারও দেশের সবচেয়ে বড় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে মানিকগঞ্জের ধামরাইয়ে।

Be the first to comment on "রথযাত্রার অনুষ্ঠানে থাকছেন না প্রধান বিচারপতি"