শিরোনাম

রসরাজের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারার মামলায় গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের (২৭) জামিন শুনানি ফের পেছান হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. নাসির মিয়া জানান, মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য ছিল। আদালত রসরাজের ব্যাপারে সবকিছু শোনেন এবং পরবর্তী শুনানির দিন ঠিক করেন ১৬ জানুয়ারি। নির্ধারিত দিনে আসামির উপস্থিতিতে জামিন শুনানি হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
এর আগে, ২০১৬ সালের ৮ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রসরাজের জামিন শুনানি হয়। সে সময় রসরাজের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর ২ ডিসেম্বর তার জামিনের বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে প্রথম শুনানি হয়েছিল।

জানা গেছে, গেল বছরের ২৮ অক্টোবর রসরাজের আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়া হয়। এ ঘটনার পরদিন নাসিরনগরে থানার এসআই কাওছার হোসেন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় রসরাজের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩০ অক্টোবর তাকে আদালতে পাঠায় পুলিশ। ওই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে একই দিন নাসিরনগর উপজেলা সদরে রসরাজের এলাকাসহ আটটি এলাকায় হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

basic-bank

Be the first to comment on "রসরাজের জামিন নামঞ্জুর"

Leave a comment

Your email address will not be published.


*