শিরোনাম

রাজধানীতে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ২২

নড়াইলে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক এলাকায় বিএনপি-ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় গাড়ি ভাংচুরেরও ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে দুজন শাহবাগ থানায় এবং বাকিদের রমনা থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দ্য রিপোর্টকে জানান, খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে রমনা পার্কের সামনে বেশ কয়েকজন গণ্ডগোল সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন আটক রয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাফ্ফর দ্য রিপোর্টকে জানান, আনুমানিক ২০ জনের অধিককে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে আটক কয়জন তা জানানো যাবে।
অবশ্য প্রত্যক্ষ্যদর্শী কয়েকজন জানান, বিএনপি সমর্থক নেতাকর্মীদের ওপর বেশ কিছু যুবক চড়াও হয়ে তাদেরকে লাঠিপেটা করে। এসব যুবক সরকারদলীয় সমর্থক হতে পারে বলে তারা জানায়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বকশিবাজার বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হননি খালেদা। অসুস্থতার কারণে আদালতে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি খালেদার আত্মপক্ষ সমর্থনে পরবর্তী দিন ধার্য করে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে পুলিশ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া, আটক ২২"

Leave a comment

Your email address will not be published.


*