শিরোনাম

রাজধানীতে বাসচাপায় নিহত ১

নিউজ ডেস্ক :রাজধানীর উত্তরার আজমপুর কাঁচাবাজারের সামনে বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক (৫০) বছর। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আড়াইটার দিকে। মৃত ব্যক্তির পড়নে ছিল গোলাপি হাফ শার্ট ও খয়েরি চেক লুঙ্গি।

উত্তরা পশ্চিম থানার এসআই মো. রহমতউল্যাহ জানান, আজমপুর কাঁচাবাজারের সামনে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি দুর্ঘটনার স্বীকার হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে বাসচাপায় নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*