শিরোনাম

রাজধানীতে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শরিফুন্নেসা (৭২) নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, পল্লবী এ ব্লকের ৪৪ নম্বর বাসার তৃতীয় তলায় ওই বৃদ্ধাসহ তার ছেলে ও ছেলের বউ থাকতেন।

এ ছাড়া বাড়ির দারোয়ান ও তারেক নামে একজন থাকতেন। ঘটনার সময় ছেলে ও ছেলের বউ ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার এসে দেখেন মেঝেতে গলা কাটা অবস্থায় তার মায়ের লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ এ ঘটনায় বাড়ির দারোয়ান ও তারেক নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পল্লবী থানার ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*