শিরোনাম

রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

নিউজ ডেস্ক : রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুই যুবকের নাম সানি (২০) ও আকাশ (২৫)। এ ঘটনায় রিপন (২০) নামে আরেক যুবক আহত হয়েছেন। এই তিন যুবক রাজধানীর বংশাল মাঠ সংলগ্ন সুইপার কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে চকবাজারের নাজিমউদ্দিন রোডে অবস্থিত আফতাব হোটেলে সামনে এ দুর্ঘটনা ঘটে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, ‘আফতাব হোটেলের সামনে রাত ১টার দিকে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিন মোটরসাইল আরোহী আহত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক সানি ও আকাশকে রাত দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*