শিরোনাম

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে এতে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১টা ৪২ মিনিট ২৪ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ২১২ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের মেঘালয় রাজ্যে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫। উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যের লাখিপুরে; কেন্দ্র ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

basic-bank

Be the first to comment on "রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত"

Leave a comment

Your email address will not be published.


*