নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানার প্রাথমিক খবর পাওয়া গেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানিয়েছে বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাঁকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেশের মোটামুটি সবখানে ভূমিকম্প আঘাত হেনেছে।

Be the first to comment on "রাজধানীসহ সারা দেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত"