নিউজ ডেস্ক : সিলেটের শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। পেপারবুক পাঠের মধ্য দিয়ে আজ সোমবার এ শুনানি শুরু হয়।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক পেপারবুক পাঠ শুরু করেন।
২০১৫ সালে শিশু রাজনকে চুরির মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এই মামলায় ওই বছর ১১ নভেম্বর প্রধান আসামি কামরুলসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
রাজন হত্যা ॥ হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু

Be the first to comment on "রাজন হত্যা ॥ হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু"