নিউজ ডেস্ক: রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজার ব্রীজের নিচে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে ৩শিশু, ৩ মহিলা এবং ১ যুবকসহ ৭জন যাত্রী নিখোজ রয়েছে। এদের বাড়ী পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলোকদিয়া গ্রামে। কালুখালী থানার ওসি নূরে আলম ফকীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কালুখালী থানার ওসি নূরে আলম ফকীর ঘটনাস্থল থেকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হরিনবাড়ীয়া বাজার থেকে ২০/২২ জন যাত্রী নিয়ে পদ্মা নদীর শাখার কোল দিয়েএকটি ট্রলার নৌকা সাদারচর এলাকায় যাচ্ছিল।এসময় ট্রলারটি বাজারের ব্রীজের কাছে এলে প্রবল ¯্রােতের কারনে ডুবে যায়।সবাই সাতরিয়ে উপরে উঠে এলেও ৭যাত্রী নিখোজ রয়েছে। তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তা নিয়ে নিখোজদের খোজা হচ্ছে এবং খুলনা ও রাজশাহী ফায়ার সার্ভিস এর কাছে জরুরী ভাবে নিখোজ ৭যাত্রী উদ্ধারের জন্য ডুবুরি চাওয়া হয়েছে। রাজশাহী থেকে ডুবুরী দল রওয়ানা হয়ে । রাত সোয়া ১টা পর্যন্ত নিখোজদের কোন সন্ধান পাওয়া যায়নি। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সহ এলাকার চেয়ারম্যানরা ঘটনাস্থলে দিয়ে জাল ফেলে নিখোজদের উদ্ধারের চেষ্টা করছে।ঘটনাস্থলে এখনো কালুখালী থানার পুলিশ নৌযান নিয়ে নিখোজদের সন্ধান করছে।

Be the first to comment on "রাজবাড়ীর খালুখালীতে নৌকা ডুবি ৭ যাত্রী নিখাঁজ"